Scroll to top
© 2020, Norebro theme by Colabrio
bn en

আমরা কারা?

“Udder Health Bangladesh (UHB)” একটি আন্তর্জাতিক উদ্যোগ, যার লক্ষ্য হল “ওলান সাস্থ্য নিয়ন্ত্রণ প্রকল্প (Udder Health Control Programme)” নামে একটি প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামারি এবং প্রানিসম্পদের উপর নির্ভরশীল গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে “ম্যাস্টাইটিস” সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি ও  অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা। দ্বিতীয়ত, এটি (UHB) বিভিন্ন শ্রেণীর মানুষ যেমন – প্রাণিচিকিত্সক, গবেষক, ভেটেরিনারি ছাত্র,  উদ্যোক্তা, ভোক্তা, সাংবাদিকদের  জন্য একটি  “জ্ঞান ভান্ডার” (Knowledge archive)” হিসাবে কাজ করবে। এটি একটি ত্রিদেশীয় (বাংলাদেশ-সুইডেন-নেদারল্যান্ড) সম্মিলিত প্রকল্প “Developing Udder Health Control Programme in Dairy Cows in Bangladesh” দ্বারা পরিচালিত এবং যার অর্থায়নে রয়েছে “সুইডিশ রিসার্চ কাউন্সিল, সুইডেন।

“Udder Health Bangladesh (UHB) এর মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম, বাংলাদেশ; ন্যাশনাল ভেটেরিনারি ইন্সটিটিউট (এসভিএ) , উপসালা, সুইডেন; সুইডিশ রিসার্চ কাউন্সিল, স্টকহোম, সুইডেন; উট্রেখট বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ড; ওয়েজেনিনজেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ (ডব্লিউ ইউ আর), ওয়েজেনিনজেন, নেদারল্যান্ড।  “আডার হেলথ বাংলাদেশ (UHB)” এর সহযোগিতায় আরও রয়েছে- প্রানিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), বাংলাদেশ; চট্টগ্রাম ডেইরি ফার্মস এসোসিয়েশন (সিডিএফএ), চট্টগ্রাম, বাংলাদেশ; বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন, বাংলাদেশ।

“Udder Health” এর তাৎপর্য

দুধ ও দুগ্ধজাত দ্রব্যের চাহিদা মেটাতে বাংলাদেশে প্রতিনিয়ত দুগ্ধ খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে গ্রাম্য নারীরা দুগ্ধ খামারকে প্রধান অবলম্বন হিসেবে গণ্য করছে। “ওলান স্বাস্থ্য নিয়ন্ত্রণ প্রকল্প (Udder Health Control Programme)” টি গাভীর “ওলান স্বাস্থ্য” নিশ্চিতকরণের মাধ্যমে গুনগতমান সম্পন্ন দুগ্ধ উৎপাদন, দরকারী পুষ্টি সরবরাহ, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং জুনোটিক রোগ প্রতিরোধ করে বাংলাদেশের জনস্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাছাড়া দুধের উৎপাদন বৃদ্ধি করে দারিদ্র বিমোচনও ভূমিকা রাখবে। “ওলান সাস্থ্য নিয়ন্ত্রণ প্রকল্প (Udder Health Control Programme)” এর উন্নয়ন ও প্রয়োগের মাধ্যমে প্রানী-স্বাস্থ্য সমস্যা সমাধানের নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা সম্ভব হবে, যার ফলে দুগ্ধখাতে দীর্ঘস্থায়ী উৎপাদন ও লাভের সম্ভাবনা বেড়ে যাবে।

সারা বিশ্বে দুগ্ধ খামারে লাভের প্রধান অন্তরায় হল “ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ”। “ওলান সাস্থ্য নিয়ন্ত্রণ প্রকল্প (Udder Health Control Programme)” এর উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে ম্যাস্টাইটিসের দীর্ঘস্থায়ী প্রতিরোধ সম্ভব হবে। তাছাড়া, এই ধরনের কার্যক্রম ম্যাস্টাইটিসের প্রতিরোধ ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমাদের ভিশন

১। বাংলাদের অন্যান্য অঞ্চলের দুগ্ধ খামারীদের কাছে আমাদের পরামর্শমূলক সেবা পৌছে দেয়া

২। অভিজ্ঞ ডেইরী প্র্যাক্টিশনারদের আডার হেলথ সার্ভিসের (Udder health service) সাথে সম্পৃক্তকরণ।

৩। ম্যাস্টাইটিস করে এমন জীবাণুদের অনুসন্ধান করার মাধ্যমে অঞ্চলভিত্তিক ম্যাপ তৈরিকরণ।

৪। দুগ্ধ খামারীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা ।

৫। আডার হেলথ সার্ভিসকে (Udder health service) একটি জাতীয় কার্যক্রম হিসেবে প্রতিষ্ঠিত করা।

৬। অন্যান্য দেশে যেসব সংস্থা আডার হেলথ নিয়ে কাজ করে , তাদের সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করা।

আমাদের মিশন

১।  দুগ্ধ খামারীদের পরামর্শমূলক সেবা প্রদান।

৩। ম্যাস্টাইটিস করে এমন জীবাণুদের চিহ্নিতকরণ।

৪। এন্টিবায়োটিকের প্রতি জীবাণুদের সংবেদনশীলতা পর্যবেক্ষণ ।

৪। দুগ্ধ খামারীদের চাহিদা মোতাবেক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

আমাদের উদ্দেশ্য

১। চটগ্রাম জেলার দুগ্ধ খামারিদের পরামর্শমূলক সেবা প্রদান।

২। সাব-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস করে এমন জীবাণুদের চিহ্নিতকরণ।

৩। জীবাণুদের “কালচারাল সেন্সিটিভিটি” পরীক্ষা করে দেখা।

৪। দুগ্ধ খামারীদের চাহিদা মোতাবেক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৫। চট্টগ্রাম জেলাতে ‘আডার হেলথ কন্ট্রোল প্রোগ্রাম” প্রতিষ্ঠা করা।

প্রতিষ্ঠাকালীন প্রধান সদস্য

. ইলভা পারসন (ডিভিএম, পিএইচডি)

ড. ইলভা পারসন বর্তমানে একজন রাষ্ট্রীয়/স্টেট প্রাণিচিকিত্সক (সুইডিশ ভেটেরিনারি এজেন্সি, সুইডেন) এবং সহযোগী অধ্যাপক (সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস, সুইডেন) হিসেবে কর্মরত আছেন। তিনি সুইডেন এবং আফ্রিকার কিছু অংশে গরু, ছাগল এবং ভেড়ার ম্যাস্টাইটিসের (ওলান প্রদাহ) উপর গবেষণা করেছেন। এ পর্যন্ত তার ১০০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। ড. ইলভা সুইডেন সহ বিভিন্ন নিম্ন ও মধ্যম আয়ের দেশে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন।

গবেষণার ক্ষেত্র·

  • গবাদিপ্রাণির সংক্রামক রোগ
  • ওলান স্বাস্থ্য
  • অ্যান্টিবায়োটিকের বিকল্প

. ফ্যাব্রিজিও সেসিলিয়ানি  (ডিভিএম, পিএইচডি)

ড. ফ্যাব্রিজিও সেসিলিয়ানি বর্তমানে ইতালির ইউনির্ভাসিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালে ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্সেস বিভাগে একজন পূর্ণ অধ্যাপক এবং পিএইচডি সমন্বয়কারী হিসাবে কাজ করছেন। প্রফেসর সেসিলিয়ানি এখন পর্যন্ত ২০০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। প্রফেসর সেসিলিয়ানিকে বেশ কয়েকটি খ্যাতনামা সম্মাননা প্রদান করা হয়েছে যেমন, সুইডিশ রিসার্চ কাউন্সিল; EU অনুদান INTERREG IV C; H2020-MSCA- ITN-2017

গবেষণার ক্ষেত্র

  • গবাদিপ্রাণির বিভিন্ন রোগ, সুস্বাস্থ্য ও সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতাই প্রয়োগকৃত সিস্টেম বয়োলজি
  • মাইক্রোবায়োটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে মিথস্ক্রিয়া

. গেরিট কোপ (ডিভিএম, পিএইচডি) 

ড. গেরিট কোপ বর্তমানে নেদারল্যান্ডসের ইউটট্রেক্ট ইউনিভার্সিটির পপুলেশন হেলথ বিভাগের অধীনে ফার্ম এনিম্যাল হেলথ-এ সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ডা. কোপের এখন পর্যন্ত ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। একজন ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট হিসাবে ওলানপ্রদাহের উপর গবেষণাই তার অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে বেশ কিছু গবাদিপ্রাণির বিভিন্ন ধরণের ওলানপ্রদাহ সর্ম্পকিত গবেষণা প্রকল্পে জড়িত আছেন (নেদারল্যান্ডস এবং ইথিওপিয়াতে গরু, নেদারল্যান্ডসে ভেড়া এবং তুরস্ক ও বাংলাদেশে ছাগল) এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে ছাগল এবং গরুর ওলানপ্রদাহ প্রকল্পেও কাজ করেছেন।

গবেষণার ক্ষেত্র

  • গরু, ছোট জাবরকাটা/রোমন্থক প্রাণি (ছাগল, ভেড়া) এবং জল মহিষের ওলান স্বাস্থ্য

. মারজোলিন ডার্কস (ডিভিএম, পিএইচডি)

ড. মারজোলিন ডার্কস বর্তমানে নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের ফার্ম টেকনোলজি গ্রুপে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। ডা. ডার্কসের এখন পর্যন্ত ৪০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। এছাড়া তিনি “প্রাণিস্বাস্থ্য বিষয়ক অর্থনীতি” এর পাশাপাশি খামারিদের উৎসাহ প্রদানে অভিজ্ঞ। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্পের সাথে জড়িত ছিলেন যেমন, কানেক্টেট সার্কুলারটি: পণ্যের গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিত করা, পুনরুৎপাদনশীল খামার এবং স্মার্ট ইন্দোনেশিয়ান কৃষি।

গবেষণার ক্ষেত্র

বিভিন্ন কৃষিজ ব্যবস্থাপনার প্রয়োগ ও পদ্ধতিগত নকশা প্রণয়ন

ড. সোফিয়া বোকভিস্ট (ডিভিএম, পিএইচডি)

ড. সোফিয়া বোকভিস্ট বর্তমানে সুইডেনের উপসালার সুইডিশ ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সাইন্সেস-এর, বায়োমেডিকেল সাইন্সেস এবং ভেটেরিনারি পাবলিক হেলথ (বিভিএফ) বিভাগের একজন সিনিয়র গবেষক হিসেবে সম্প্রসারণের বিশেষ দায়িত্বে কাজ করছেন৷ তার বর্তমান অবস্থানে তিনি খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাহ্যিক সহযোগিতার জন্য বিশেষ দায়িত্ব রয়েছেন। ডা. বোকভিস্টের এর ১৪০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • ভেটেরিনারি পাবলিক হেলথ
  • মাইক্রোবিয়াল খাদ্য নিরাপওা
  • এপিডেমিওলজি

. মোঃ আহসানুল হক (ডিভিএম, পিএইচডি)

ড. মোঃ আহসানুল হক বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে, মেডিসিন এবং সার্জারি বিভাগে ভেটেরিনারি এপিডেমিওলজির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. হক ভেটেরিনারি শিক্ষার্থীদের “ক্লিনিক্যাল দক্ষতা” বিকাশের জন্য বেশ কয়েকটি দেশের মধ্যে আন্তর্জাতিক সমন্বয়ের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের দুগ্ধ ও পোল্ট্রি শিল্পের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানের জন্য তার বহুমুখী গবেষণা অভিজ্ঞতা সম্প্রসারণ করে যাচ্ছেন।

গবেষণার ক্ষেত্র

  • এপিডেমিওলজি
  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মুরগির ভেলু চেইনে থাকা জুনোটিক রোগজীবাণু
  • দুগ্ধজাত গরু এবং জল মহিষের ওলান স্বাস্থ্য

ড. মোঃ মিজানুর রহমান (ডিভিএম, পিএইচডি)

ড. মোঃ মিজানুর রহমান বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে, মেডিসিন ও সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এমন প্রাণীর সংক্রামক রোগের শিক্ষাপ্রদান করেন। তিনি প্রাণীদের সংক্রামক রোগ, বিশেষ করে গবাদিপ্রাণির ওলানপ্রদাহ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকেন। ইউরোপীয় এবং বাংলাদেশী পরিবেশে দুগ্ধজাত গবাদি প্রাণির খামার সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • দুগ্ধজাত গাভী, জল মহিষ ও ছাগলের ওলানস্বাস্থ্য
  • গবাদিপ্রাণির সংক্রামক রোগ

ডাঃ দেলোয়ার হোসেন (ডিভিএম, পিএইচডি ফেলো)

ডাঃ দেলোয়ার হোসেন বর্তমানে বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং তিনি এখন ইতালির ইউনিভার্সিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালে-তে ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্সেস বিভাগে পিএইচডি ফেলো হিসেবে নিযুক্ত আছেন। ডা. হোসেনের এ পর্যন্ত ২২টি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। বাংলাদেশের দুগ্ধশিল্পে তার চমৎকার গবেষণা এবং অবদানের জন্য, তিনি বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ গুস্তাভ রোজেনবার্গার মেমোরিয়াল অ্যাওয়ার্ড (GRMF) ২০১৯ জিতেছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এর পূর্ববর্তী ওয়েবসাইটের উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন যা UHB-এর আপডেট ওয়েবসাইটের পুনর্গঠনে খুবই সহায়ক ছিল। তিনি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে তার বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন। প্রাণির স্বাস্থ্য ও কল্যাণে কাজ করার প্রতি তার অপরিসীম আগ্রহ রয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • সংক্রামক রোগ
  • অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স
  • ওলান স্বাস্থ্য এবং ওলানপ্রদাহ

. শুভ সিংহ (ডিভিএম, পিএইচডি)

. শুভ সিংহ বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে, মেডিসিন এবং সার্জারি বিভাগে ওলান স্বাস্থ্য বিষয়ে গবেষক হিসাবে কর্মরত আছেন। তিনি সম্প্রতি ইতালির ইউনিভার্সিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালে-র ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্সেস বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এ ওলান স্বাস্থ্য ও দুধের গুণাগুণ নিয়ে ৫ বছরের বেশি সময় ধরে গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত পিয়ার-রিভিউড জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন এবং তার শিক্ষাজীবনে বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বাংলাদেশের দুগ্ধ খামারীদের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা হিসাবে ব্যবহার করার জন্য ওলানস্বাস্থ্য ম্যানুয়ালটির দুটি সংস্করণের তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এর ওয়েবসাইট সংস্কারেও নেতৃত্ব দেন।

গবেষণার ক্ষেত্র

  • সংক্রামক রোগের এপিডেমিওলজি/বিস্তার
  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
  • দুধের গুণমান এবং দুগ্ধজাত গাভী ও জল মহিষের ওলান স্বাস্থ্য
  • দুধবাহিত জুনোটিক রোগজীবাণু

সহযোগী দলের সদস্য

ড. মোঃ সাইফুল বারী (ডিভিএম, পিএইচডি)

. মোঃ সাইফুল বারী চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) -এর ডেইরি ও পোল্ট্রি সাইন্স বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি সিভাসু-এর গবেষণা ও খামার ভিত্তিক ক্যাম্পাস-এর দুগ্ধ খামারের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্বব্যাপী প্রাণী কল্যাণ ইস্যুতে উল্লেখযোগ্য অবদান রাখার প্রতিশ্রুতিতে আর্মিডেলে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIRO) এর সাথে যৌথভাবে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি-রেঞ্জ লেয়িং হেন ওয়েলফেয়ারে পিএইচডি করেছেন। ডা. বারীর এ পর্যন্ত ৫০টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • গবাদিপ্রাণির উত্পাদনের সাথে সর্ম্পকিত রোগ
  • দুগ্ধজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণের সাথে সর্ম্পকিত অণুজীব

ডাঃ মোঃ নুরুল ইসলাম (ডিভিএম, পিএইচডি ফেলো)

ডাঃ ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো এবং GHD|EMPHNET-এ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন এবং এছাড়া তিনি নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয়ে ওয়ান হেলথ ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে ভেটেরিনারি মেডিসিনে (জৈব নিরাপত্তা এবং বন্যপ্রাণী স্বাস্থ্য) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ডা. ইসলামের এখন পর্যন্ত ২৩ টি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। প্রাদুর্ভাব তদন্ত, ওয়ান হেলথ সার্ভিলেস ডিজাইনিং, নতুন উদীয়মান সংক্রামক রোগ দ্বারা সৃষ্ট জটিল চ্যালেঞ্জ মোকাবেলা ,উপেক্ষিত জুনোটিক রোগ, বন্যপ্রাণি স্বাস্থ্য এবং প্রকৃতি সংরক্ষণের উপর তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি ওয়ান হেলথ এবং ইকোহেলথ পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলাই গভীরভাবে আগ্রহী।

ডাঃ সাজেদা আক্তার (ডিভিএম, এমএসসি ফেলো)

ডাঃ সাজেদা আক্তার বর্তমানে ভেটেরিনারি এপিডেমিওলজিতে এমএসসি ফেলো এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ফার্ম অ্যানিমাল মেডিসিন, প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন এবং ভেটেরিনারি এপিডেমিওলজি সহ বিভিন্ন বিষয়ে তার দক্ষতা রয়েছে। তিনি ১৩ টি গবেষণা পত্র প্রকাশ করেছেন এবং সক্রিয়ভাবে একাধিক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন, যেমন “ছাগলের ওলানপ্রদাহের সাথে যুক্ত স্ট্যাফাইলোকক্কাস এবং বাংলাদেশের চট্টগ্রামে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিনের ভাইরুলেন্স ফ্যাক্টরস” । এছাড়াও তিনি ইউরোপিয়ান কমিশনের ইরাসমাস+ প্রোগ্রামের অর্থায়িত প্রকল্প “বাংলাদেশে ভেক্টর-বাহিত রোগের ঝুঁকি নিরীক্ষণ, মূল্যায়ন এবং হ্রাস করার জন্য ব্যবহারিক এবং তাত্ত্বিক জ্ঞানের ক্ষমতা তৈরি করা” এর একজন অবিচ্ছেদ্য সদস্য।

গবেষণার ক্ষেত্র

  • দুগ্ধজাত ছাগলের ওলান স্বাস্থ্য
  • গবাদিপ্রাণির সংক্রামক রোগ
  • এপিডেমিওলজি

পোস্ট-ডক গবেষক

. শুভ সিংহ (ডিভিএম, পিএইচডি)

. শুভ সিংহ বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে, মেডিসিন এবং সার্জারি বিভাগে ওলান স্বাস্থ্য বিষয়ে গবেষক হিসাবে কর্মরত আছেন। তিনি সম্প্রতি ইতালির ইউনিভার্সিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালে-র ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্সেস বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এ ওলান স্বাস্থ্য ও দুধের গুণাগুণ নিয়ে ৫ বছরের বেশি সময় ধরে গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত পিয়ার-রিভিউড জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন এবং তার শিক্ষাজীবনে বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বাংলাদেশের দুগ্ধ খামারীদের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা হিসাবে ব্যবহার করার জন্য ওলানস্বাস্থ্য ম্যানুয়ালটির দুটি সংস্করণের তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এর ওয়েবসাইট সংস্কারেও নেতৃত্ব দেন।

গবেষণার ক্ষেত্র

  • সংক্রামক রোগের এপিডেমিওলজি/বিস্তার
  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
  • দুধের গুণমান এবং দুগ্ধজাত গাভী ও জল মহিষের ওলান স্বাস্থ্য
  • দুধবাহিত জুনোটিক রোগজীবাণু

স্নাতোকোত্তর গবেষক

ডাঃ উনুসিং মারমা (ডিভিএম, এমএসসি ফেলো)

ডাঃ উনুসিং মারমা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি) তে সহকারী গবেষক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) -এর মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধীনে মেডিসিনে এমএসসি করছেন। ২০২১ সালে, তিনি সিভাসু থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি নিয়ে স্নাতক করেন। ২০১৯ সাল থেকে, ডা. মারমা “বাংলাদেশে একটি টেকসই জল মহিষের দুগ্ধ শৃঙ্খল দ্বারা জলবায়ু পরিবর্তন প্রশমন” শীর্ষক একটি বাংলাদেশ-সুইডেন-নেদারল্যান্ডস সহযোগিতামূলক প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত আছেন। সুইডেনের সুইডিশ রিসার্চ কাউন্সিল, দ্বারা অর্থায়ন করা এই প্রকল্পটির লক্ষ্য হলো জল মহিষের দুগ্ধ উৎপাদনের পরিবেশগত প্রভাব মোকাবেলা পাশাপাশি শিল্পব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করা।

গবেষণার ক্ষেত্র

টেকসই দুগ্ধ ব্যবস্থাপনা, মহিষের দুগ্ধ উৎপাদন, এবং বায়োসিস্টেম ডিজাইন

ডাঃ সিরাজুল ইসলাম সাগর (ডিভিএম, এমএসসি ফেলো)

ডাঃ সিরাজুল ইসলাম সাগর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি) -তে সহকারী গবেষক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধীনে এপিডেমিওলজি এমএসসি করছেন। ২০২১ সালে, তিনি সিভাসু থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি নিয়ে স্নাতক করেন। ২০১৯ সাল থেকে, ডাঃ সাগর “বাংলাদেশে একটি টেকসই জল মহিষের দুগ্ধ শৃঙ্খল দ্বারা জলবায়ু পরিবর্তন প্রশমন” শীর্ষক একটি বাংলাদেশ-সুইডেন-নেদারল্যান্ডস সহযোগিতামূলক প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত। সুইডেনের সুইডিশ রিসার্চ কাউন্সিল, দ্বারা অর্থায়ন করা এই প্রকল্পটির লক্ষ্য হলো জল মহিষের দুগ্ধ উৎপাদনের পরিবেশগত প্রভাব মোকাবেলা করার পাশাপাশি শিল্পের স্থায়িত্ব নিশ্চিত করা।

গবেষণার ক্ষেত্র

  • জল মহিষ, ওলান স্বাস্থ্য, ব্রুসেলোসিস

ডাঃ তিশিতা সেন অপি (ডিভিএম, এমএসসি ফেলো)

ডাঃ তিশিতা সেন অপি, ২০২৩ সালের জানুয়ারিতে সহকারী গবেষক হিসেবে আডার হেলথ বাংলাদেশ-এ যোগদান করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধীনে এপিডেমিওলজিতে এমএসসি করছেন। তার শিক্ষা জীবনে, তিনি ২০২৩ সালে সিভাসু থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এ স্নাতক সম্পন্ন করেন এসময় তিনি দেশে এবং বিদেশে (মালয়েশিয়া) ক্লিনিকাল এবং ল্যাবরেটরি প্রশিক্ষণ সহ এক বছরের ইন্টার্নশিপ এবং এক্সটার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন।

গবেষণার ক্ষেত্র

  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স
    দুধের গুণমান
    দুধবাহিত জুনোটিক জীবাণু

ডাঃ হাসনাত জাহান রুমি (ডিভিএম, এমএসসি ফেলো)

ডাঃ হাসনাত জাহান রুমি , ২০২৩ সালের জানুয়ারিতে সহকারী গবেষক হিসেবে আডার হেলথ বাংলাদেশ-এ যোগদান করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধীনে মেডিসিনে এমএসসি করছেন। তার শিক্ষা জীবনে, তিনি ২০২৩ সালে সিভাসু থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এ এক বছরের ইন্টার্নশিপ সহ স্নাতক সম্পন্ন করেন।

গবেষণায় ক্ষেত্র

  • মাইক্রোবায়োলজি
  • দুধের গুণমান
  • দুধের মাইক্রোবিয়াল পরিমাণ

তথ্য সম্পাদনায় অবদান

ডাঃ মোঃ ফরিদুল ইসলাম (ডিভিএম, এমএসসি)

ডাঃ মোঃ ফরিদুল ইসলাম বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে, এবং চট্টগ্রামের সীতাকুন্ড অঞ্চলে একজন স্ব-প্রণোদিত প্রাণিচিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ডা. ইসলাম চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ২০১৭ সালে ডিভিএম এবং ২০১৯ সালে মেডিসিন ও সার্জারি বিভাগের অধীনে মেডিসিনে এমএসসি করেন। তিনি চট্টগ্রামে ছাগলের থিলেরিওসিসের এপিডেমিওলজি এবং মলিকুলার বৈশিষ্ট্যের উপর মাস্টার্স থিসিস করেছেন। ডাঃ ফরিদ আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে বেশ কিছু প্রকাশনা প্রকাশ করেছেন। তিনি ২০১৯ সাল থেকে আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি)-র সাথে জড়িত রয়েছেন। তিনি দুগ্ধ খামারীদের জন্য ওলান স্বাস্থ্য ম্যানুয়ালের বাংলা অনুবাদের সংস্করণের খসড়া তৈরিতে বিশাল অবদান রেখেছেন। বর্তমানে, তিনি ইউএইচবি ওয়েবসাইটের জল মহিষ অংশের বাংলা অনুবাদের কাজ করছেন।

এলামনাই

ডাঃ সঞ্জীব চন্দ্র নাথ (ডিভিএম, এমএসসি)

ডাঃ সঞ্জীব চন্দ্র নাথ এখন বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই), গ্লোবাল হেলথ ডেভেলপমেন্ট (জিএইচডি) প্রকল্পের অধীনে ইস্টার্ন মেডিটেরিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্কে (EMPHNET) কাজ করছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের বাসিন্দা, তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধীনে ২০২২ সালে এপিডেমিওলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৮ সালে সিভাসু থেকে সিজিপিএ ৩.৬০ (৪.০ এর মধ্যে) পেয়ে তার ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি সম্পন্ন করেছেন। এর আগে তিনি আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি)-র দলে “বাংলাদেশে একটি টেকসই জল মহিষের দুগ্ধ চেইন দ্বারা জলবায়ু পরিবর্তন প্রশমন” প্রকল্পে সহকারী গবেষক হিসাবে কাজ করেছেন।

গবেষণার ক্ষেত্র

  • গুণগত গবেষণা উদীয়মান
  • জুনোটিক প্যাথোজেন
  • জল মহিষ

ডাঃ অভিরুপ ভূষণ পাল (ডিভিএম, এমএসসি)

ডাঃ অভিরুপ ভূষণ পাল বর্তমানে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার-১৩৪১, ঢাকায় প্রাণী স্বাস্থ্য গবেষণা বিভাগে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন, ডাঃ অভিরুপ ২০২২ সালে বাংলাদেশের,  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে এ মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধীনে এপিডেমিওলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে, তিনি ২০১৮ সালের অক্টোবরে সিভাসু থেকে তার ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি “বাংলাদেশের নোয়াখালী জেলার মহিষে ঝুঁকির কারণগুলির সাথে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের প্রাদুর্ভাব এবং সংশ্লিষ্টতা” এর উপর তার মাস্টার্স থিসিস করেছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি)-এর সাথে বাংলাদেশ-সুইডেন-নেদারল্যান্ডস যৌথ প্রকল্পে সহকারী গবেষক হিসাবে কাজ করেছেন।

গবেষণার ক্ষেত্র

  • জল মহিষের ওলান স্বাস্থ্য
  • সংক্রামক রোগ

ডাঃ নাসরীন সুলতানা (ডিভিএম, এমএসসি)

ডাঃ নাসরীন সুলতানা মিলি, মনির আহমেদ ও আক্তার জাহানের মেয়ে। তিনি ২০০৯ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং ২০১১ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি, তিনি নিজেকে একজন ভালো প্রাণিচিকিত্সক হিসাবে প্রমাণ করতে এবং ভেটেরিনারি মেডিসিন সম্পর্কে তার জ্ঞানকে কাজে লাগাতে; মাইক্রোবায়োলজি, প্রিভেন্টিভ এবং ভেটেরিনারি ক্লিনিকাল মেডিসিনে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিষয়গত এবং ব্যবহারিক উভয়ই ধরনের অভিজ্ঞতাকে বাড়িয়ে একজন পেশাদার গবেষক, চিকিত্সক হিসাবে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বকে যতটা সম্ভব একটি ভালো জায়গা হিসাবে তৈরি করার জন্য অবদান রাখতে চান।

ডাঃ সালমা চৌধুরী (ডিভিএম, এমএসসি)

ডাঃ সালমা চৌধুরী বর্তমানে বাংলাদেশে ফেনীর সোনাগাজীর মিল্ক ভিটাতে সহকারী ব্যবস্থাপক (প্রাণিচিকিৎসক) হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২০ সালে খ্যাতনামা গুস্তাভ রোজেনবার্গ মেমোরিয়াল ফান্ড অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং তিনি ইতালির ইউনিভার্সিটা ডিগলি স্টুডি ডি মিলানোতে আডার হেলথ ফেলো হিসেবে ৬ মাস ছিলেন। এর আগে, তিনি চট্টগ্রামের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে, মেডিসিন ও সার্জারি বিভাগের অধীনে মেডিসিনে এমএস সম্পন্ন করেছেন। তিনি ২০১৮ সালে সিভাসু থেকে অসাধারণ একাডেমিক রেকর্ডের সাথে (৪ এর মধ্যে ৩.৮৮ সিজিপিএ) তার ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেছেন এসময় তিনি দেশে এবং বিদেশে (ইউএসএ এবং ভারত) এক বছরের ইন্টার্নশিপ এবং এক্সটার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এখন, তিনি বাংলাদেশ-সুইডেন-নেদারল্যান্ডস-ইতালি সহযোগিতামূলক প্রকল্পে “বাংলাদেশে একটি টেকসই জল বাফেলো ডেইরি চেইন দ্বারা জলবায়ু পরিবর্তন প্রশমন-এ আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি)-এর সাথে সহকারী গবেষক হিসাবে কাজ করেছেন।

গবেষণার ক্ষেত্র

  • জুনোটিক রোগ
  • দুগ্ধজাত প্রাণীর কল্যাণ

ডাঃ ফাতিহা এমনূর ইমা (ডিভিএম, এমএসসি)

ডাঃ ফাতিহা এমনূর ইমা বর্তমানে ঢাকার প লাইফ কেয়ার-এ পোষা প্রাণীর চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। এর আগে, তিনি চট্টগ্রামের চট্টগ্রাম ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভাসু)-এর মেডিসিন ও সার্জারি বিভাগে মেডিসিনে এমএস সম্পন্ন করেছেন। তিনি ২০১৮ সালে সিভাসু থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেছেন। তিনি “চট্টগ্রামের নির্বাচিত দুগ্ধ খামার থেকে সংগ্রহ করা বাল্ক দুধের মূল্যায়ন” এর উপর তার মাস্টার্স থিসিস করেছেন।

ডাঃ দেলোয়ার হোসেন (ডিভিএম, পিএইচডি ফেলো)

ডাঃ দেলোয়ার হোসেন বর্তমানে বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং তিনি এখন ইতালির ইউনিভার্সিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালে-তে ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্সেস বিভাগে পিএইচডি ফেলো হিসেবে নিযুক্ত আছেন। ডা. হোসেনের এ পর্যন্ত ২২টি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। বাংলাদেশের দুগ্ধশিল্পে তার চমৎকার গবেষণা এবং অবদানের জন্য, তিনি বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ গুস্তাভ রোজেনবার্গার মেমোরিয়াল অ্যাওয়ার্ড (GRMF) ২০১৯ জিতেছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এর পূর্ববর্তী ওয়েবসাইটের উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন যা UHB-এর আপডেট ওয়েবসাইটের পুনর্গঠনে খুবই সহায়ক ছিল। তিনি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে তার বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন। প্রাণির স্বাস্থ্য ও কল্যাণে কাজ করার প্রতি তার অপরিসীম আগ্রহ রয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • সংক্রামক রোগ
  • অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স
  • ওলান স্বাস্থ্য এবং ওলানপ্রদাহ

. শুভ সিংহ (ডিভিএম, পিএইচডি)

. শুভ সিংহ বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে, মেডিসিন এবং সার্জারি বিভাগে ওলান স্বাস্থ্য বিষয়ে গবেষক হিসাবে কর্মরত আছেন। তিনি সম্প্রতি ইতালির ইউনিভার্সিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালে-র ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্সেস বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এ ওলান স্বাস্থ্য ও দুধের গুণাগুণ নিয়ে ৫ বছরের বেশি সময় ধরে গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত পিয়ার-রিভিউড জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন এবং তার শিক্ষাজীবনে বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বাংলাদেশের দুগ্ধ খামারীদের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা হিসাবে ব্যবহার করার জন্য ওলানস্বাস্থ্য ম্যানুয়ালটির দুটি সংস্করণের তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি আডার হেলথ বাংলাদেশ-এর ওয়েবসাইট সংস্কারেও নেতৃত্ব দেন।

গবেষণার ক্ষেত্র

  • সংক্রামক রোগের এপিডেমিওলজি/বিস্তার
  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
  • দুধের গুণমান এবং দুগ্ধজাত গাভী ও জল মহিষের ওলান স্বাস্থ্য
  • দুধবাহিত জুনোটিক রোগজীবাণু

বিশেষজ্ঞ উপদেষ্টা সদস্য (আন্তর্জাতিক)

ড. সুব্রামানিয়ান শিবরামন (ডিভিএম, পিএইচডি)

ড. এস. শিবরামন ২০১০ সাল থেকে ভারতের তামিলনাড়ু ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে একজন সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ডা. শিবরামন “লার্জ অ্যানিমেল ভেটেরিনারি  এসোসিয়েশন”-এর প্রতিষ্টাতাকালীন সদস্য, তিনি ভারতের তামিলনাড়ুতে গবাদিপ্রাণী এবং কুকুর, বিড়ালের চর্মরোগ ব্যবস্থাপনায় অন্যতম জনপ্রিয় চিকিত্সক হিসেবে পরিচিত। তিনি ১৯৯৫ সালে ভারতের মাদ্রাজ ভেটেরিনারি কলেজ থেকে ভেটেরিনারি মেডিসিনে স্নাতক সম্পন্ন করেন। তিনি ” গবাদিপ্রাণীর ডাউনার কাউ সিনড্রোম” এর উপর পিএইচডি করেছেন। তার ৭০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • সংক্রামক রোগ
  • বিপাকীয় রোগ
  • ওলান গ্রন্থির আল্ট্রাসনোগ্রাফি
  • পোষ্য প্রাণীর চর্মবিদ্যা

ড. ডোমেনিকো ভেকিও (ডিভিএম, পিএইচডি)

ড. ডোমেনিকো ভেকিও ২০১৪ সাল থেকে Istituto Zooprofilattico Sperimentale del Mezzogiorno (ইতালীয় ন্যাশনাল রেফারেন্স সেন্টার অন ওয়াটার বাফেলো ফার্মিং অ্যান্ড প্রোডাকশন হাইজিন অ্যান্ড টেকনোলজিস) ইউনিটে (IZSM) কর্মরত আছেন। তিনি ২০২১ সাল থেকে ব্রাজিলের রুরাল দা আমাজোনিয়াতে এক্সটার্নাল গবেষক হিসেবে কাজ করছেন। তিনি ৮৪ টি নিবন্ধ, একটি বই এবং একটি বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন, তার গবেষণার কাজগুলো প্রজনন, প্রাণীর কল্যাণ এবং জৈব নিরাপত্তার সাথে সংশিষ্ট।

গবেষণার ক্ষেত্র

  • প্রাণী কল্যাণ
  • টেকসই দুগ্ধ ব্যবস্থাপনা

ড. ক্রিস্টিনা লেচি (পিএইচডি)

ড. ক্রিস্টিনা লেচি বর্তমানে ইতালির ইউনিভার্সিটা ডিগ্লি স্টুডি ডি মিলানো স্ট্যাটালেতে ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ভেটেরিনারি স্নাতক ছাত্রদের ভেটেরিনারি প্যাথলজি এবং প্রাণীদের খাদ্যের পর্যবেক্ষণে শিক্ষাপ্রদান করেন। ডা. লেচির এখন পর্যন্ত ১৩০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। ডা. লেচি বেশ কয়েকটি খ্যাতনামা সম্মানে ভূষিত হয়েছেন এবং তিনি বৈজ্ঞানিক প্রতিবেদন ফ্রন্টিয়ার্স-এ প্রাণিচিকিৎসা বিজ্ঞান বিভাগে সহযোগী সম্পাদক হিসেবে কাজ করছেন।

গবেষণার ক্ষেত্র

  • সহজাত রোগপ্রতিরোধক্ষমতা এবং প্রদাহ
  • প্রাণির সংক্রামক রোগ

ড. আব্দুল সামাদ (ডিভিএম, পিএইচডি)

তিনি অন্টারিও কানাডা; কানাডিয়ান কমনওয়েলথ স্কলার, অন্টারিও ভেটেরিনারি কলেজ, ইউনিভার্সিটি অফ গুয়েলফের প্রাক্তন ছাএ, তিনি বোম্বে ভেটেরিনারি কলেজ এবং মহারাষ্ট্র এনিম্যাল অ্যান্ড ফিশারী সায়েন্সেস ইউনিভার্সিটির ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্রাক্তন ডিন ছিলেন। বর্তমানে, তিনি ভেটওয়্যার প্রাইভেট লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা এবং পরিচালক এবং পশুসম্পদ ব্যবস্থাপনা সফ্টওয়্যার, পশু স্বাস্থ্য আইওটি এবং টেলি-ভেটেরিনারি পরিষেবাগুলোর বিশেষজ্ঞ হিসেবে আছেন। সিস্টেমটি বর্তমানে এক মিলিয়নের অধিক গরু এবং মহিষের তথ্য পরিষেবা সরবরাহ করেছে। তার বিশেষায়িত ক্ষেত্র হলো তথ্য নির্ভর প্রাণির স্বাস্থ্য এবং উত্পাদনশীলতা বৃদ্ধি। বৃহৎ প্রাণিপালের রোগ প্রতিরোধ, প্রজনন উর্বরতা এবং জেনেটিক উন্নতি স্থাপনে তার দক্ষতা রয়েছে।

বিশেষজ্ঞ উপদেষ্টা মন্ডলী (বাংলাদেশ)

ড. এম. গোলাম শাহী আলম (ডিভিএম, পিএইচডি)

প্রফেসর এম. গোলাম শাহী আলম বর্তমানে “বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল”-এর পূর্ণ সদস্য হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। অধ্যাপক আলম একজন অভিজ্ঞ অধ্যাপক যিনি পরিবেশগত সেবা শিল্পে কাজ করার ইতিহাস রয়েছে। পরিসংখ্যান, গবেষণা, জীবন বিজ্ঞান, ডেটা বিশ্লেষণ এবং শিক্ষাদানে তার পারদর্শিতা রয়েছে। লিভারপুল ইউনিভার্সিটি থেকে ভেটেরিনারি ক্লিনিক্যাল সায়েন্সে (স্ট্রেস এবং রিপ্রোডাকশন) ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) অর্জন করেছেন। প্রফেসর আলম বাকৃবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের সিন্ডিকেটের সদস্য ছিলেন এবং ২০১৩ সাল থেকে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন। ২০১৬ সালে প্রফেসর আলম শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচার কর্তৃক স্বর্ণপদক লাভ করে।

ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার (ডিভিএম, পিএইচডি)

ড. হাওলাদার ভেটেরিনারি ফিজিওলজির অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন যিনি ২৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত দীর্ঘ চার বছর মেয়াদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে ফিলিপাইনের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় লস ব্যানোস (ইউপিএলবি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে (ডিভিএম) স্নাতক এবং ১৯৮০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ডা. হাওলাদার তার শিক্ষাজীবনে বেশ কিছু ফেলোশিপ এবং পুরস্কার পেয়েছেন। তিনি ২০০০ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান এবং ২০০৩ সালে অধ্যাপক হন। তিনি লেখক বা সহ-লেখক হিসেবে ৯০ টি পিয়ার-রিভিউড জার্নাল নিবন্ধ এবং একটি বই লিখেছেন। এছাড়া তার তত্ত্বাবধানে ২ টি পিএইচ.ডি. (বর্তমান ছাত্র) এবং ৫৩ জন মাস্টার ছাত্র রয়েছে।

ড. মোমেনা খাতুন (ডিভিএম, পিএইচডি)

ড. মোমেনা খাতুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের সার্জারি ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।ডা. খাতুন ২০০৭ সালে বাকৃবি থেকে ডিভিএম এবং ২০০৯ সালে এমএসসি সম্পন্ন করেছেন। তারপর তিনি ২০১১ সালে ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় এমএসসি করেন। তারপরে, তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের ভেটসুইস ফ্যাকাল্টিতে ভেটেরিনারি ফিজিওলজিতে পোস্ট-ডক শেষ করেন। ডা. মোমেনা এপিডেমিওলজিতে প্রধানত আর (R) এবং পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা সায়েন্সে দক্ষতা প্রদর্শন করেছেন। তিনি পিয়ার-রিভিউড জার্নালে ২০টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন।

গবেষণার ক্ষেত্র

  • দুগ্ধবতী গাভীর ওলান স্বাস্থ্য
  • স্বয়ংক্রিয় দোহন পদ্ধতিতে ওলানপ্রদাহ সনাক্তকরণ
  • সংক্রামক রোগের প্রকৃতি বোঝার একটি পদ্ধতি স্বরূপ ডেটা সায়েন্সের প্রয়োগ

ড.  মোঃ তাওহিদুল ইসলাম (ডিভিএম, পিএইচডি)

ড. তাওহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদে, মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. ইসলাম ২০০১ সালে বাকৃবি থেকে ডিভিএম এবং ২০০৩ সালে এমএসসি সম্পন্ন করেছেন। তারপর তিনি ২০১০ সালে বাকৃবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পোস্ট-ডক করেন। ডা. ইসলামের এপিডেমিওলজি এবং প্রাণিস্বাস্থ্যে দক্ষতা রয়েছে। তিনি পিয়ার-রিভিউড জার্নালে ১০০ টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন।

গবেষণার ক্ষেত্র

  • ওয়ান হেলথ
  • গবাদিপ্রাণির ওলানপ্রদাহ
  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
  • খাদ্য নিরাপওা এবং এএমআর ঝুকি পর্যবেক্ষণ

ড. মোঃ রবিউল করিম (ডিভিএম, পিএইচডি)

ড. মোঃ রবিউল করিম বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি হেনানের জুনোটিক রোগের উপর কাজ করার জন্য আন্তর্জাতিক যৌথ গবেষণা ল্যাবরেটরিতে অধ্যাপক ডাঃ লংজিয়ান ঝাং-এর গবেষণা দলে যোগদান করেন এবং ২০১৪ সালে চীনের হেনান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাকে চীনের সাংহাই-র ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্টেট কী ল্যাবরেটরি অফ বায়োরিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ পোস্ট-ডক্টরাল স্কলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার গবেষণার ক্ষেএগুলো মলিকুলার এপিডেমিওলজি, পপুলেশন জেনেটিক্স, খাদ্য এবং জলবাহিত রোগজীবাণুর পরিবেশগত জীববিজ্ঞানের পাশাপাশি অন্যান্য নতুন জুনোটিক প্যাথোজেনগুলোর সংক্রমণ; মেটাজেনোমিক্স এবং প্যাথোজেনগুলোর সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং এবং কার্যকর মলিকুলার এপিডেমিওলজি সংক্রান্ত সরঞ্জামগুলোর বিকাশ; ভেক্টর-বাহিত গ্রীষ্মমন্ডলীয় রোগ এবং Wolbachia-ভিত্তিক মশাজাতীয় ভেক্টরের জৈবিক নিয়ন্ত্রণ উপর ফোকাস করে।

ড. এম. নাজমুল হক (ডিভিএম, পিএইচডি)

ড. হক বর্তমানে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) স্ত্রীরোগ, প্রসূতি ও প্রজনন স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. হক ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০৭ সালে তার ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি বাকৃবি থেকে ২০০৯ সালে থেরিওজেনলোজিতে এমএসসি সম্পন্ন করেন। ডা. হক বিএসটিএফটি (বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট) ফেলোশিপ প্রোগ্রামের অধীনে ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি লাভ করেন। তিনি কম্পিউটেশনাল বায়োলজি ইনস্টিটিউট (সিবিআই), জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসি, ইউএসএ-তে তিন মাস ভিজিটিং গবেষক হিসেবে ছিলেন। ডা. হকের জৈব বিজ্ঞানে অবদান ৭০টি পিয়ার-রিভিউড আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণার ক্ষেত্র

  • মাইক্রোবায়োম বৈশিষ্টায়ণ এবং মলিকুলার জেনেটিক্স মেটাজেনোমিক্স এবং পুরো জিনোম সিকোয়েন্সিং

ড. আব্দুল গাফ্ফার মিয়া (এএইচ, পিএইচডি)

ড. আব্দুল গাফ্ফার মিয়া বাংলাদেশের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জিনতত্ত্ব ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, তিনি ২০০৭ সালে জাপানের শিনশু বিশ্ববিদ্যালয় থেকে প্রজনন বায়োটেকনোলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি জার্মানির বোন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয় থেকে স্পার্ম ক্রায়োবায়োলজির উপর পোস্ট-ডক করেন।

গবেষণার ক্ষেত্র

  • প্রাণি উৎপাদন এবং প্রজনন
  • শুক্রাণুর শারীরবৃওীয়বিদ্যা
  • স্থানীয় প্রাণির জেনেটিক সম্পদ সংরক্ষণ

ড. মোহাম্মদ কাওসার হোসেন (ডিভিএম, পিএইচডি)

ড. মোহাম্মদ কাওসার হোসেন ২০১৫ সাল থেকে থেরিওজেনলজির অধ্যাপক হিসেবে কাজ করছেন এবং এখন পর্যন্ত শিক্ষাদান, গবেষণা এবং সম্প্রসারণে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের থিরিওজেনলজির তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় ক্লাস পরিচালনা করেন। তিনি দুগ্ধ গাভীর উৎপাদনশীলতা, প্রজনন ব্যবস্থাপনা এবং দুগ্ধ খামারিদের আর্থ-সামাজিক বিষয়ে মাঠপর্যায়ে কাজ করেছেন। উপরন্তু, তার মলিকুলার এবং সেল বায়োলজিতে বিশেষ করে সেল কালচার, পিসিআর, ওয়েস্টার্ন ব্লট, এলাইসা এবং ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে দক্ষতা রয়েছে। দেশের উত্তর-পূর্ব অঞ্চলে দুধ ও মাংস উৎপাদনের উন্নতির জন্য উচ্চ মানের ষাঁড় দিয়ে কৃত্রিম প্রজনন দ্বারা প্রসবোত্তর দুগ্ধবতী গাভী ও বকনা বাছুরের প্রজনন উর্বরতা বৃদ্ধি এবং দেশীয় গবাদি পশুর জিনগত উন্নতি করাই তার গবেষণার প্রাথমিক লক্ষ্য।

ড. শফিকুর রহমান (এএইচ, পিএইচডি)

ড. শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশের বিসিএস লাইভস্টক একাডেমিতে সহযোগী অধ্যাপকএবং প্রাণিসম্পদ পরিসংখ্যান অফিসে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন। ড. রহমান ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালনে বিএসসি (অনার্স) সম্পন্ন করেন। তিনি ২০০০ এবং ২০২০ সালে যথাক্রমে বাকৃবি থেকে এমএসসি এবং পিএইচডি লাভ করেন। ডা. রহমান শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাসি ইউনিভার্সিটি থেকে প্রাণী প্রজনন এবং জেনেটিক্সে পিজিটি পেয়েছেন। ডা. রহমান এক দশকেরও বেশি সময় ধরে দুগ্ধ খামারীদের প্রশিক্ষণে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন এবং দুগ্ধ পুষ্টির ব্যবহারিক দিকগুলোতে তাঁর ব্যাপক দক্ষতা রয়েছে। তিনি আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি)-এর প্রতিষ্ঠাতা শুভাকাঙ্ক্ষীদের একজন ছিলেন এবং তিনি ইউএইচবি-র অনেক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

ডাঃ ফরহাদ হোসেন (ডিভিএম, এমএসসি)

ডাঃ ফরহাদ হোসেন বর্তমানে CVRT-এর ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রামের নাহার এগ্রো গ্রুপের নাহার ডেইরিতে চিফ ডেইরি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তিনি ঢাকার মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে প্রাণিসম্পদ সেবা অধিদপ্তরে প্রাক্তন পরিচালক কর্মরত ছিলেন। ডা. হোসেনের দুগ্ধ খামারে ৩০ বছরেরও বেশি সময় ধরে ভেটেরিনারিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তিনি সারাদেশে একজন অত্যন্ত জনপ্রিয় ভেটেরিনারি প্র্যাকটিশনার বিশেষ করে দুগ্ধজাত গাভীর প্রজনন সংক্রান্ত বিষয়ে তার অসাধারণ দক্ষতার জন্য খুব পরিচিত। ডাঃ হোসেন আডার হেলথ বাংলাদেশ (ইউএইচবি)-এর প্রতিষ্ঠাতা শুভাকাঙ্ক্ষীদের একজন এবং (ইউএইচবি)-র অনেক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

ড. দিব্যেন্দু বিশ্বাস (ডিভিএম, পিএইচডি)

ড. দিব্যেন্দু বিশ্বাস বাংলাদেশের বরিশালের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, প্রাণী বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের সার্জারি এবং প্রসূতিবিদ্যা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। প্রায় ১৫ বছর ধরে ডা. বিশ্বাস গবাদিপ্রাণির প্রজনন, এবং রোগ নির্ণয়, ব্যবস্থাপনা, চিকিত্সা এবং প্রতিরোধ-এ সকল বিষয়ে শিক্ষাপ্রদান করে আসছেন। এছাড়াও, সোম্যাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার (এসসিএনটি), ইন-ভিট্রো এবং এক্স-ভিভো মডেল ভ্রূণ উৎপাদন, বীর্য বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে রোগের মডেল প্রাণি উৎপাদনের উপর তার দক্ষতা রয়েছে। এছাড়া ছোট-বড় প্রাণীর অস্ত্রোপচারেও তার অভিজ্ঞতা রয়েছে।

ড. মোঃ জালাল উদ্দিন সরদার (ডিভিএম, পিএইচডি)

ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস অনুষদে অধ্যাপক এবং ডিন হিসেবে কর্মরত আছেন। ডা. সরদার ১৯৮২ সালে তার ডিভিএম এবং ১৯৯১ সালে বাকৃবি থেকে এমএসসি সম্পন্ন করেন। তারপর তিনি ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একটি বইয়ের অধ্যায় এবং ৪০ টিরও বেশি নিবন্ধ পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশ করেছেন।   

গবেষণার ক্ষেত্র

  • প্রাণি প্রজনন
  • সিমেনোলজি, কৃত্রিম প্রজনন (AI)
  • পোষা প্রাণী এবং পাখি
  • বন্যপ্রাণী সংরক্ষণ

ডাঃ সাবরিনা ফেরদৌস (ডিভিএম, এমএসসি)

ডাঃ সাবরিনা ফেরদৌস বাংলাদেশের গণ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল কোর্স ইন ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে লেকচারার (মেডিসিন) হিসাবে কর্মরত আছেন। ডাঃ ফেরদৌস ২০১৭ এবং ২০২০ সালে যথাক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম এবং মেডিসিনে এমএসসি করেছেন। তিনি পিয়ার-রিভিউড জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন।ডা. ফেরদৌস তার বিশ্ববিদ্যালয় জীবন থেকেই গবেষণায় তার সক্রিয় অবদানের জন্য সুপরিচিত ছিলেন। তিনি স্বেচ্ছায় আডার হেলথ বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়েছেন।

গবেষণার ক্ষেত্র

  • জু এবং বন্যপ্রাণির মেডিসিন
  • পেট প্রাণির মেডিসিন
  • বন্যপ্রাণি সংরক্ষণ

স্বেচ্ছাসেবক সদস্য

মোহাম্মদ আবদুল মান্নান (ডিভিএম স্নাতকের শেষ বর্ষের ছাত্র)

মোহাম্মদ আবদুল মান্নান চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শেষ বর্ষের ভেটেরিনারি স্নাতক ছাত্র, তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্নাতক শেষ করার আশা করছেন। তিনি আন্তর্জাতিক ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (IVSA) সিভাসু শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সাল থেকে আডার হেলথ বাংলাদেশ দলের সাথে গবেষণা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন। জীবাণুমুক্তভাবে দুধের নমুনা সংগ্রহ, ব্যাক্টেরিওলজিকাল কালচার,কালচার সংবেদনশীলতা পরীক্ষা এবং বৈজ্ঞানিক লেখার অভিজ্ঞতা রয়েছে। তিনি পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন কার্যকলাপে নিযুক্ত ছিলেন বিশেষ করে তিনি স্কুলের বাচ্চাদের জন্য প্রাণিচিকিৎসা শিক্ষা কার্যক্রম প্রর্দশনের ব্যবস্থা এবং IVSA-র মাধ্যমে রাস্তার কুকুরদের জন্য জলাতঙ্কের টিকাদান কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন। ভবিষ্যতে, তিনি ভেটেরিনারি এপিডেমিওলজিতে উচ্চতর অধ্যয়ন এবং সংক্রামক রোগ সনাক্তকরণ, নিয়ন্ত্রণ রোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাই অবদান রাখতে আগ্রহী।

গবেষণার ক্ষেত্র

  • পাবলিক হেলথ এপিডেমিওলজি
  • অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
  • দুধের গুণমান

সহযোগী প্রতিষ্ঠানসমূহ