Scroll to top
© 2020, Norebro theme by Colabrio
bn en
সাব-ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস টেস্ট১)ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্টএকটি পরিষ্কার সিএমটি প্যাডেলে প্রত্যেক কোয়ার্টার থেকে দুধের নমুনা সংগ্রহ করা হয়। প্রতিটি সিএমটি প্যাডেলে ৪ টি গর্ত/কাপ রয়েছে , যা A, B, C, D দ্বারা চিহ্নিত  করা থাকে, যাতে সহজে কোয়ার্টার চিহ্নিত করা যায়।পদ্ধতি১। প্রথমে ৩-৪ ফোয়ারা দুধ ফেলে দিইয়ে ওলানের প্রত্যেক কোয়ার্টার থেকে সিএমটি প্যাডেলে ২ মিলি করে দুধ নিতে হবে।
২। সিএমটি প্যাডেলের প্রত্যেক কাপে সম পরিমাণ সিএমটি রিয়েজেন্ট (Reagent) মেশাতে হবে।
৩। সিএমটি প্যাডেল সাবধানে ১০ সেকেন্ড নাড়াতে হবে যাতে সিএমটি রিয়েজেন্ট ও দুধের নমুণা ভালভাবে মিশতে পারে।
৪। পরীক্ষার ফলাফল দ্রুত স্ট্যান্ডার্ড চার্টের সাথে মিলাতে হবে। যত বেশী জমাট বাঁধবে (Jel formation) , সিএমটি  স্কোর তত বেশী হবে।ব্যাখ্যা

 
সি এম টি স্কোর  পর্যবেক্ষন সোমাটিক সেলের পরিমাণ ব্যাখ্যা
মিশ্রণের কোন পরিবর্তন নেই (নেগেটিভ) <২০০,০০০ সেল/মিলি সুস্থ ওলান
মিশ্রণ অল্প পুরু (Thickening) হবে, কিন্তু প্যাডেল নাড়ালে তা মিলিয়ে যাবে। ১৫০,০০০-৫০০,০০০ সেল/মিলি সন্দেহজনক
মিশ্রণে একটি পরিষ্কার পুরুত তৈরী হবে কিন্তু জেল (Jel) তৈরী হবে না। ৪০০,০০০-১,৫০০,০০০ সেল/মিলি ম্যাস্টাইটিস
মিশ্রণে দ্রুত পুরুত তৈরী হওয়ার পাশাপাশি অল্প জেল তৈরী হবে। ৮০০,০০০-৫,০০০,০০০ সেল/মিলি ম্যাস্টাইটিস
খুব ঘন জেল তৈরী হবে এবং প্যাডেলের সাথে লেগে থাকবে। >৫,০০০,০০০ সেল/মিলি ম্যাস্টাইটিস
Youtube link: CMT: A simple and useful tool for Subclinical mastitis (https://www.youtube.com/watch?v=YRbH_E7JtTU) Reference:
  1. Council  NM. 2017. Laboratory handbook on bovine mastitis. NMC Inc., Madison.
২)  DeLaval cell counter দ্বারা সোমাটিক সেলের পরিমাণ নির্ণয় বাল্ক ট্যাঙ্ক দুধের নমুনা সংগ্রহ  ১। বাল্ক ট্যাঙ্ক হতে দুধ সংগ্রহ করার পূর্বে অবশ্যই ভালভাবে নাড়িয়ে নিতে হবে।
২। ৫০ মিলি ফ্যালকন টিউব/ভায়ালে নমুনা সংগ্রহ করত্তে হবে।
৩। নমুনা অবশ্যই বাল্ক ট্যাঙ্কের মাঝখান হতে সংগ্রহ করতে হবে।
৪। কখনো ট্যাঙ্কের উপর বা নিচ হতে নমুনা সংগ্রহ করা যাবেনা ।
  নমুনা দুধ সংরক্ষন  পরিষ্কার দুধের নমুনাকে রেফ্রিজারেটর তাপমাত্রায় (৪ ডিগ্রী সেলসিয়াস) সংরক্ষণ করা যাবে দুইদিন পর্যন্ত । সঠিক সোমাটিক সেলের পরিমাণ নির্ণয় করতে দুধের নমুনাকে কখনো হিমায়িত তাপমাত্রায় ( ০ ডিগ্রী সেলসিয়াস) সংরক্ষণ করা যাবেনা।   সোমাটিক সেলের পরিমাণ নির্ণয় পদ্ধতি  ১। ব্যাগ হতে একটি ক্যাসেট বের করতে হবে; খেয়াল রাখতে হবে যাতে ক্যাসেটের মুখে/ মাথায় কোন স্পর্শ না লাগে।
২। বিশ্লেষণের পূর্বে নমুনাকে আস্তে আস্তে নাড়াতে হবে এবং তাপমাত্রা হবে ১০-৪০ ডিগ্রী সেলসিয়াস।
নমুনা কখনো ঝাকানো যাবেনা, এতে সেলের পরিমাণের হেরফের ঘটতে পারে।
৩। ক্যাসেটের প্রবেশ মুখ নমুনা ভায়াল/ টিউবে রেখে পিস্টন চাপ দিতে হবে ।
৪। নমুনা ক্যাসেটে লোড করার পর ২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৫। ক্যাসেটের প্রবেশ মুখ বামপাশে রেখে DeLaval cell counter মেশিনে ক্যাসেটটি রাখতে হবে।
৬। তারপর মেশিনের লিড বন্ধ করে দিয়ে মেশিন চালু করতে হবে।
  ব্যাখ্যা 
বাল্ক ট্যাঙ্ক সোমাটিক সেল/ মিলি র্ফামে আক্রান্ত কোয়ার্টারের পরিমাণ (%) ক্ষতির পরিমাণ (%)
২০০,০০০
৫০০,০০০ ১৬
১,০০০,০০০ ৩২ ১৮
১,৫০০,০০০ ৪৮ ২৯
  Reference:
  1. DeLaval Cell Counter DCC) manual (2005)
  2. Council  NM. 2017. Laboratory handbook on bovine mastitis. NMC Inc., Madison.
Link: https://www.youtube.com/watch?v=w_UrQVTofDM
এন্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট ব্যবহার  বিভিন্ন এন্টিবায়োটিকের প্রতি মাইক্রোবিয়াল প্রজাতির সংবেদনশীলতা পরীক্ষা করা। প্রয়োজনীয় উপকরণ ১। ব্যাক্টেরিয়ার কালচার সমৃদ্ধ পেট্রিডিশ অথবা নমুণা (কলিজা, প্লীহা, দুধ) ২। ফসফেট বাফার স্যালাইন ৩। ম্যাকফারল্যান সল্যুশন ৪। মুলার-হিন্টন আগার অথবা নিউট্রিয়েন্ট আগার ৫। এন্টিবায়োটিক ডিস্ক (যেমন, স্ট্রেপ্টোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, জেন্টামাইসিন, পেনিসিলিন ইত্যাদি)   পদ্ধতি ১। ব্যাক্টেরিয়ার কালচার সমৃদ্ধ পেট্রিডিশ অথবা নমুনা (কলিজা, প্লীহা, দুধ) নিতে হবে ।
২। ব্লাড আগার অথবা মুলার-হিন্টন আগার অথবা নিউট্রিয়েন্ট আগারে ইনোকুলেশন দিতে হবে।
৩। যে ব্যাকটেরিয়ার জন্য পরীক্ষা করবেন তার একটি পিউর কলোনি পেট্রিডীশ থেকে নিতে হবে।
৪। পিউর কলোনি নিয়ে তা ৫ মিলি ফসফেট বাফার স্যালাইনের সাথে মিশাতে হবে।
৫। কলোনি সমৃদ্ধ স্যালাইন সল্যুশনটির টারবিডিটি ম্যাকফারল্যান সল্যুশনের স্ট্যান্ডার্ড টারবিডিটির সাথে মিলছে কিনা সেটি খেয়াল করতে হবে।
৬। কলোনি সমৃদ্ধ স্যালাইন সল্যুশন থেকে একটি সোয়াব নিয়ে তা মুলার-হিন্টন আগার প্লেটে স্ট্রিকিং দিতে হবে।
৭। স্ট্রিকিং দেওয়ার পর ৫ মিনিট আগার প্লেটটিকে শুকানোর জন্য রেখে দিতে হবে।
৮। এরপর এই প্লেটে এন্টিবায়োটিক ডিস্ক গুলো বসাতে হবে।
৯। ডিস্ক বসানো প্লেটগুলোকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ১৬-২৪ ঘন্টা ইনকিউবেট করতে হবে।
১০। ইনকিউবেশনের পর প্লেট গুলো বের করতে হবে। তারপর একটি মেট্রিক রুলার দিয়ে প্রতিটি এন্টিবায়োটিকের জন্য ‘জোন অফ ইনহিবিশন’ এর পরিমাণ নির্ণয় করতে হবে।
১১। এই ‘জোন অফ ইনহিবিশন’ এর পরিমাণ স্ট্যান্ডার্ড টেবিলের সাথে তুলনা করে সেন্সিটিভিটি জোন পরিমাপ করতে হবে।
১২। তারপর দেখতে হবে যে নির্দিষ্ট এন্টিবায়োটিকের প্রতি ঐ জীবাণুটি সেনসিটিভ নাকি রেজিস্ট্যান্ট।
  মন্তব্য সেনসিটিভ অথবা মাঝামাঝি অথবা রেজিস্ট্যান্ট   ল্যাব সম্পর্কিত তথ্য ১। প্রোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টার, সিভাসু, জাকির হোসেন রোড়, খুলশী, চট্টগ্রাম-৪২২৫, ফোন +৮৮-০৩১-২৫৬৬৩৭২, ইমেল [email protected]
২। মেডিসিন ল্যাব, মেডিসিন ও সার্জারী বিভাগ, সিভাসু, জাকির হোসেন রোড়, খুলশী, চট্টগ্রাম-৪২২৫
৩। মাইক্রোবায়োলজি ল্যাব, মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগ, সিভাসু, জাকির হোসেন রোড়, খুলশী, চট্টগ্রাম-৪২২৫
৪। অ্যানিম্যাল নিউট্রিশন ল্যাব, অ্যানিম্যাল সাইন্স ও নিউট্রিশন বিভাগ, সিভাসু, জাকির হোসেন রোড়, খুলশী, চট্টগ্রাম-৪২২৫
৫। চট্টগ্রাম ভেটেরিনারি ল্যাব, প্রোল্ট্রি ফার্ম গেইট, পশ্চিম খুলশী, চট্টগ্রাম, ফোন +৮৮-০১৮১৭-২৯২৩৩৩।
ব্যাকটেরিয়া পৃথক এবং চিহ্ণিতকরণ ১.স্টাফাইলোকক্কাস অরিয়াস
নির্ণায়ক স্টাফাইলোকক্কাস অরিয়াস
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার বিটা হেমোলাইসিসের সাথে সোনালি হলুদ কলোনি
মেনিটল সল্ট আগার হলুদ অঞ্চলের সাথে হলুদ কলোনি
গ্রাম স্টেইনিং রিয়েকশন গ্রাম পজিটিভ কক্কাই আঙ্গুরের থোকার মত গুচ্ছ হয়ে সাজানো এবং সচল থাকে
বায়োকেমিক্যাল টেস্ট
ক্যাটালেইজ টেস্ট বুদবুদ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
কোয়েগুলেইজ  টেস্ট অনুজীবগুলোর ঝোপ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
চিনির ফার্মেন্টেশান টেস্ট ডেস্ট্রোস,লেক্টোজ,মেল্টোজ,মেনিটোল এবং সুক্রোজ হতে গ্যাস ব্যতিত এসিড তৈরি হওয়া যা মেনিটল সল্ট আগার এ হলুদ রঙ দ্বারা নির্দেশিত হয়।
সচল টেস্ট (Motility test) সচল নয়।
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট ফার্মেন্টেশান ছাড়া আঠাল পদার্থের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
  ২.কোয়েগুলেইজ- নেগেটিভ স্টাফাইলোকক্কাই
নির্ণায়ক কোয়েগুলেইজ- নেগেটিভ স্টাফাইলোকক্কাই
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার মধ্যম-আকারেরর এবং সাদা অথবা সোনালি রঙের এবং হেমোলাইটিক নয় এমন কলোনি
মেনিটল সল্ট আগার মিডিয়ামের কোন রঙের পরিবর্তন ছাড়া ছোট লাল কলোনি
গ্রাম স্টেইনিং রিয়েকশন গ্রাম পজিটিভ কক্কাই আঙ্গুরের থোকার মত গুচ্ছ হয়ে সাজানো এবং সচল থাকে
বায়োকেমিক্যাল টেস্ট
ক্যাটালেইজ টেস্ট বুদবুদ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
কোয়েগুলেইজ  টেস্ট নেগেটিভ
সচল টেস্ট (Motility test) সচল নয়।
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট ফার্মেন্টেশান ছাড়া আঠাল পদার্থের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
  ৩.স্ট্রেপ্টোকক্কাস প্রজাতি
নির্ণায়ক স্ট্রেপ্টোকক্কাস প্রজাতি
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার আল্ফা অথবা বিটা হেমোলাইটিকের স্বচ্ছ ছোট শিশিরের বিন্দুর মত কলোনি
গ্রাম স্টেইনিং রিয়েকশন গ্রাম পজিটিভ কক্কাই এবং চেইন আকারের বৈশিষ্ট্য
বায়োকেমিক্যাল টেস্ট
ক্যাটালেইজ টেস্ট নেগেটিভ
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট ফার্মেন্টেশান ছাড়া আঠাল পদার্থের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
৪.বেসিলাস প্রজাতি
নির্ণায়ক বেসিলাস প্রজাতি
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার
  • বেসিলাস সিরিয়াস এর কলোনিগুলো বড়, অনিয়মিত কিনারার সাথে হালকা ধূসর এবং প্রায়ই ২৪ থেকে ৪৮ ঘন্টা পর হেমোলাইসিস এর একটি স্পষ্ট অঞ্চল দ্বারা পরিবেষ্টিত।
  • বেসিলাস সাবটিলিস এর কলোনিগুলো ধূসর-সবুজাভের সাথে কাচের তলানির মত আবির্ভূত হয়।
নিউট্রিয়েন্ট আগার পুরু ক্রিম রঙের কলোনি
গ্রাম স্টেইনিং বিক্রিয়া বড়,গ্রাম-পজিটিভ রডের মত,একক কোষ ঘটিত, জোড়ায় অথবা লম্বা চেইন আকৃতি
বায়োকেমিক্যাল টেস্ট
ক্যাটালেইজ টেস্ট বুদবুদ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
অক্সিডেইজ টেস্ট নেগেটিভ
সচল টেস্ট (Motility test) সচল
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট ফার্মেন্টেশান ছাড়া আঠাল পদার্থের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
  ৫.ইসছেরিছিয়া কলাই
নির্ণায়ক ইসছেরিছিয়া কলাই (E. coli)
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার ধূসর,স্যাঁতস্যাঁতে, অস্বচ্ছ এবং বিষ্ঠার গন্ধযুক্ত, সাধারণত হেমোলাইটিক নয়
ম্যাক-কনকি আগার (MAC) বড়, ফেকাশে লাল থেকে লাল, ফেকাশে লাল অঞ্চল দ্বারা পরিবেষ্টিত শুষ্ক কলোনি
ইয়োসিন মেথিলিন ব্লু(EMB) উজ্জ্বল সবুজাভ ধাতব বর্ণ
গ্রাম স্টেইনিং বিক্রিয়া গ্রাম-নেগেটিভ,ফ্যাকাশে লাল, সচল রড আকৃতির এককভাবে অথবা জোড়ায় সাজানো
বায়োকেমিক্যাল টেস্ট
ইন্ডোল টেস্ট টেস্ট টিউবের শীর্ষে রিএজেন্টের মধ্যে ফ্যাকাশে লাল হতে লাল রঙের প্রলেপ গঠনের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
সচল টেস্ট (Motility test) >৯০% সচল
এম অর টেস্ট মিডিয়ামের উপরিতলে উচ্চ এসিড উৎপাদনের ফলে লাল রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
ভিপি টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট আঠাল পদার্থ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
চিনির ফার্মেন্টেশান টেস্ট ডেস্টোস,লেক্টোজ,মেল্টোজ,মেনিটোল এবং সুক্রোজ হতে গ্যাস এবং  এসিড তৈরি হয় যা মেনিটল সল্ট আগার এ হলুদ রঙ দ্বারা নির্দেশিত হয়।
অক্সিডেইজ টেস্ট রঙের অপরিবর্তন ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
  ৬.এন্টারোবেক্টার প্রজাতি
নির্ণায়ক এন্টারোবেক্টার প্রজাতি
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার ধূসর,স্যাঁতস্যাঁতে, অস্বচ্ছ এবং বিষ্ঠার গন্ধযুক্ত, সাধারণত হেমোলাইটিক নয়
ম্যাক-কনকি আগার (MAC) কলোনিগুলো বড়, মিউকয়েড এবং  লেক্টোজ হতে এসিড উৎপাদনের কারণে মিডিয়ামের চারপাশ ফ্যাকাশে লাল ছিল
ইয়োসিন মেথিলিন ব্লু(EMB) বড়, মিউকয়েড, কালো-নীল।
গ্রাম স্টেইনিং বিক্রিয়া গ্রাম-নেগেটিভ,ফ্যাকাশে লাল, সচল রড আকৃতির এককভাবে অথবা জোড়ায় সাজানো
বায়োকেমিক্যাল টেস্ট
ইন্ডোল টেস্ট টেস্ট টিউবের শীর্ষে রিএজেন্টের মধ্যে হলুদ রঙের প্রলেপ গঠনের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
সচল টেস্ট (Motility test) সচল
এম অর টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
ভিপি টেস্ট মিডিয়ামের উপরিতলে ফ্যাকাশে লাল থেকে লাল রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট আঠাল পদার্থ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
সাইমনস সাইট্রেট ইউটিলাইজেশান টেস্ট সবুজ রঙ হতে নীল রঙের মাধ্যম ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
চিনির ফার্মেন্টেশান টেস্ট ডেস্টোস,লেক্টোজ,মেল্টোজ,মেনিটোল এবং সুক্রোজ হতে গ্যাস এবং  এসিড তৈরি হয় যা মেনিটল সল্ট আগার এ হলুদ রঙ দ্বারা নির্দেশিত হয়।
অক্সিডেইজ টেস্ট রঙের অপরিবর্তন ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
  ৭.ক্লেবসিয়েলা প্রজাতি
নির্ণায়ক ক্লেবসিয়েলা প্রজাতি 
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার ধূসর,স্যাঁতস্যাঁতে হতে থকথকে কফের মত,  সাধারণত হেমোলাইটিক নয়
ম্যাক-কনকি আগার (MAC) ক্যাপসুলের কারণে কলোনিগুলো বিবর্ণ ফ্যাকাশে লাল হতে হলুদ হয়।
ইয়োসিন মেথিলিন ব্লু(EMB) কলোনিগুলো উজ্জ্বল সবুজাভ ধাতব বর্ণবিহিন   বড়, মিউকয়েড,ফ্যাকাশে লাল হতে রক্তবেগুনী হয়।
গ্রাম স্টেইনিং বিক্রিয়া গ্রাম-নেগেটিভ,ফ্যাকাশে লাল, সচল রড আকৃতির এককভাবে অথবা জোড়ায় সাজানো
বায়োকেমিক্যাল টেস্ট
ইন্ডোল টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
সচল টেস্ট (Motility test) সচল নয়
এম অর টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের প্রলেপ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
ভিপি টেস্ট মিডিয়ামের উপরিতলে  লাল থেকে ফ্যাকাশে লাল রঙের   মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট আঠাল পদার্থ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
সাইমনস সাইট্রেট ইউটিলাইজেশান টেস্ট সবুজ রঙ হতে নীল রঙের মাধ্যম ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
চিনির ফার্মেন্টেশান টেস্ট ডেস্টোস,লেক্টোজ,মেল্টোজ,মেনিটোল এবং সুক্রোজ হতে গ্যাস এবং  এসিড তৈরি হয় যা মেনিটল সল্ট আগার এ হলুদ রঙ দ্বারা নির্দেশিত হয়।
অক্সিডেইজ টেস্ট রঙের অপরিবর্তন ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
  ৮.সিউডোমোনাস প্রজাতি
নির্ণায়ক সিউডোমোনাস প্রজাতি
কালচারের বৈশিষ্ট্য
ব্লাড আগার অনিয়মিত কিনারার  সাদা হতে ধূসর বর্ণের কলোনি,সাধারণত হেমোলাইটিক ,আঙ্গুরের মত গন্ধ
ম্যাক-কনকি আগার (MAC) উজ্জ্বল স্বচ্ছ কলোনি
ইয়োসিন মেথিলিন ব্লু(EMB) কলোনিগুলো অনিয়মিত বর্ণহীন অথবা ফ্যাকাশে লাল থকথকে কফের ন্যায়
গ্রাম স্টেইনিং বিক্রিয়া গ্রাম-নেগেটিভ,ফ্যাকাশে লাল, সচল রড আকৃতির এককভাবে অথবা জোড়ায় সাজানো
বায়োকেমিক্যাল টেস্ট
ইন্ডোল টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের প্রলেপ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
সচল টেস্ট (Motility test) সচল
এম অর টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
ভিপি টেস্ট মিডিয়ামের উপরিতলে হলুদ রঙের মাধ্যমে ব্যাকটেরিয়ার অনুপস্থিতি নির্দেশ করে।
পটাসিয়াম হাইড্রক্সাইড টেস্ট আঠাল পদার্থ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
সাইমনস সাইট্রেট ইউটিলাইজেশান টেস্ট সবুজ রঙ হতে নীল রঙের মাধ্যম ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
চিনির ফার্মেন্টেশান টেস্ট নেগেটিভ
অক্সিডেইজ টেস্ট রঙ(নীল) পরিবর্তনের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
ক্যাটালেইজ টেস্ট বুদবুদ তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে।
  স্টক কালচারের রক্ষণাবেক্ষণঃ ১. অমিশ্রিত গ্লিসারিনের ৫০ ভাগ এবং ৫০ ভাগ বাফারড গ্লিসারিন স্যালাইনের মিশ্রিত করে পঞ্চাশ   শতাংশ জীবাণুমূক্ত বাফারড গ্লিসারিন তৈরি করা হয়েছিল।
২.ব্লাড আগার হতে পৃথক ব্যাক্টরিয়ার  অমিশ্রিত কালচার সারারাত ব্রেইন হার্ট ইনফিউশান ব্রথের মধ্যে দিয়ে জীবাণু বংশবৃদ্ধির অনুকূল পরিবেশে রাখা হয়েছিল।
৩.তারপর ব্যাক্টরিয়া ৫০% জীবাণুমূক্ত বাফারড গ্লিসারিনের সাথে মিশ্রিত করা হয়েছিল ১.৫ মিলি ইপেনড্রপ টিউবে।(৭০০ মাইক্রোলিটার ব্রথ কালচার এবং ৩০০ মাইক্রোলিটার)
৪.তারপর -৮০ ডিগ্রিতে দীর্ঘ সময় ব্যবহারের জন্য সংরক্ষিত করাহয়।
বায়োকেমিক্যাল টেস্টের প্রক্রিয়া ক্যাটালেইজ টেস্ট: নতুন , পরিষ্কার এবং  তৈলমুক্ত স্লাইডে অল্প পরিমান কলোনি নেয়া হয়েছিল। কলোনির উপর এক ফোঁটা ৩% হাইড্রোজেন পারঅক্সাইড ঢালা হয়েছিল, একটি কভার স্লিপ দেয়া এবং বুদবুদ তৈরির মাধ্যমে পজিটিভ ফলাফল নির্দেশ করেছিল। কোয়েগুলেইজ  টেস্ট: ঘোড়ার প্লাজমা সংগ্রহঃ  পরীক্ষা করার জন্য   বানিজ্যিকভাবে সহজলভ্য  ইডিটিএ আছে এমন জীবাণুমূক্ত টিউবে ঘোড়া হতে নেয়া সম্পূর্ণ রক্ত নেয়া হয়েছিল।..এরপর হিমায়িত সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করে রক্তকে  ২৬০ অরপিএম ১০ মিনিটের জন্য সেন্ট্রিফিউজ করা হয়েছিল। ফলে উপরিভাগের পরিণত প্লাজমা তখনই অবিলম্বে জীবাণুমূক্ত টিপস ব্যবহার করে ১.৫ মিলি এপেনড্রপ টিউবে সরানো হয়েছিল এবং ২০ ডিগ্রি সেলসিয়াসে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। টিউব  কোয়েগুলেইজ  টেস্ট: প্রত্যেক টিউব হতে বিএসআইবিতে উন্নত করা হয়েছিল, ৫০ মাইক্রোলিটার ঘোড়ার প্লাজমা বহনকারী জীবাণুমূক্ত টিউবে ৫০ মাইক্রোলিটার সরানো হয়েছিল।  জীবাণু বংশবৃদ্ধির অনুকূল পরিবেশে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ৬ ঘন্টার জন্য রাখা হয়েছিল।   জমাটবদ্ধ পদার্থের উপস্থিতি পরীক্ষা করা হয়েছিল, বৃহৎ সংগঠিত জমাটবদ্ধ পদার্থ বিবেচনা করেছিল এবং টিউবের সকল উপাদান জমাটবদ্ধ হওয়াতে যা টিউব উল্টানোতেও বের হয়ে আসছিল না। যুক্তিপূর্ণ ফলাফলের জন্য একটি কন্ট্রোল টিউবও রাখা হয়েছিল।

ইন্ডোল টেস্ট:

ব্রেইন হার্ট ইনফিউশান ব্রথ/জীবাণুমূক্ত পেপটোন ব্রথের মধ্যে ২৪ ঘন্টার জন্য অমিশ্রিত ব্যাকটেরিয়ার কালচার জন্মানো হয়েছিল।. পরবর্তী জীবাণু বংশবৃদ্ধির অনুকূল পরিবেশে রাখতে, ৪-৫ ফোঁটা কোভ্যাক্স রিয়েজেন্ট কালচার ব্রথে যুক্ত করাহয়েছিল।  ব্রথের উপরিভাগে লাল অথবা লাল-বেগুনী রঙের উপস্থিতিতে একটি পজিটিভ ফলাফল প্রতিফলিত হয়। হলুদ রঙ নেগেটিভ ফলাফল প্রকাশ করে।ফলাফল হিসেবে কমলা রঙ দেখানো , একটি পরিবর্তনশীল ফলাফল ঘটাতে পারে। অক্সিডেইজ টেস্ট: ছাঁকনি কাগজের এক টুকরা একটি পরিষ্কার পেট্রি ডিশে নেয়া হয়েছিল এবং ২ ফোঁটা অক্সিডেইজ রিয়েজেন্ট ছাঁকনি কাগজে যুক্ত করা হয়েছিল।তারের লুপ(অক্সিডাইজড তারের লুপ নয়)  ব্যবহার করে পরীক্ষৃত জীবাণুর একটি কলোনি অপসারিত করা হয়েছিল এবং চিকিৎসাকৃত ছাঁকনি কাগজে ঘষা হয়েছিল।  ৫-১০ মিনিটের মধ্যে নীল/গাঢ় রক্তবেগুনী রঙের একটি পরিবর্তন পজিটিভ ফলাফল হিসেবে বিবেচিত হয়েছিল। যদি রঙ অপরিবর্তিত থাকত তবে অণুজীবগুলো অক্সিডেইজ নেগেটিভ ছিল। মিথাইল রেড টেস্টঃ ইনুকোলাম ব্যবহারের মাধ্যমে, এমআর-ভিপি মিডিয়ার সাথে ২৪ ঘন্টা পরীক্ষৃত জীবাণুর অমিশ্রিত কালচার  ইনুকোলেট করা হয়েছিল।.তারপর জীবাণু বংশবৃদ্ধির জন্য অক্সিজেনযুক্ত পরিবেশে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে কমপক্ষে ৪৮ ঘন্টা রাখা হয়েছিল জীবাণু বংশবৃদ্ধির পর ,২.৫ মিলি কালচার নতুন একটি জীবাণুমূক্ত টিউবে সরানো হয়েছিল এবং ৫ ফোঁটা মিথাইল রেড রিয়েজেন্ট টিউবে যুক্ত করা হয়েছিল। মিডিয়ামের উপরিভাগে উচ্চ এসিড উৎপাদনের ফলে লাল রঙ এবং কালচার মিডিয়ামের pH কমে যাওয়া পরীক্ষায় পজাটিভ ফলাফল নির্দেশ করেছিল। মিডিয়ামের উপরিভাগে হলুদ রঙ নেগেটিভ ফলাফল নির্দেশ করেছিল ভোগস-প্রোসকাউয়ার (VP) টেস্ট: বাকি কালচার জন্মানো ২.৫ মিলি   এমআর-ভিপি ব্রথে ০.৬ মিলি (অথবা ১২ ফোঁটা) বের্রিটস রিয়েজেন্ট এ এর যুক্ত করা হয়। এরপর ০.২মিলি বের্রিটস রিয়েজেন্ট বি এর সাথে যুক্ত কর হয়েছিল এবং টিউবটিকে সাবধানতার সাথে ঝাঁকিয়ে ৩০ সেকেন্ডের জন্য মিডিয়ামকে বায়ুমন্ডলের অক্সিজেনে খুলে রাখা হয়েছিল।.তারপর টিউবটিকে ৩০ মিনিটের জন্য  স্থির করে রাখতে দেওয়া হয়েছিল। কালচারের শীর্ষে লাল রঙকরণ ভিপি পজিটিভ বিবেচনা করা হয়। মিডিয়ামের উপরিভাগে হলদে রঙ নেগেটিভ ফলাফল নির্দেশ করেছিল। চিনির ফার্মেন্টেশান টেস্ট অল্প পরিমান পরীক্ষৃত জীবাণুসহ পেপটোন বহণকারী চিনির ব্রথের প্রত্যেকটি টিউবকে ইনুকোলেট করা হয়েছিল এবং জীবাণু বংশবৃদ্ধির অনুকূল পরিবেশে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ২৪ ঘন্টা  রাখা হয়েছিল।   মিডিয়ামে এসিড উৎপাদনের কারণে হলুদ রঙ দ্বারা ফার্মেন্টেশান নির্দেশ করেছিল। গ্যাসের বুদবুদ উপস্থিতির মাধ্যমে  ফার্মেন্টেশান টিউবে গ্যাস উৎপাদন নির্দেশ করেছিল। বিভিন্ন রিয়েজেন্টের মিশ্রণঃ
কোভ্যাক্স রিয়েজেন্ট
প্যারা-ডাইমিথাইলঅ্যামাইনোবেনজালডিহাইড(ডিএমএবি) ২ গ্রাম
আইসোঅ্যামাইল অ্যালকোহল ৩০ মিলি
হাইড্রোক্লোরিক এসিড (গাঢ়) ১০ মিলি
মিথাইল রেড সলিউশন
মিথাইল রেড
ইথানল (৯৫%) ৬০ মিলি
পাতিত পানি ৪০ মিলি
ভোগস-প্রোসকাউয়ার রিয়েজেন্ট
বের্রিটস রিয়েজেন্ট এ(বিপি-১)
আলফা-ন্যাপথ্ল ৫ গ্রাম
ইথানল (৯৫%) ১০০মিলি
বের্রিটস রিয়েজেন্ট এ(বিপি-২) ০.০২ গ্রাম
সোডিয়াম হাইড্রক্সাইড ৪০ গ্রাম
পাতিত পানি ১০০মিলি
অক্সিডেইজ রিয়েজেন্ট
টেট্রা-মিথাইল-পি-ফিনাইলিনডায়ামিন ১ গ্রাম
পাতিত পানি ১০০মিলি
  References: ১.Council  NM. 2017. Laboratory handbook on bovine mastitis. NMC Inc., Madison. ২.Lennette EH. Balows  A. Hausler Jr WJ. Shadomy HJ. 1985. Manual of clinical microbiology. American Society for Microbiology, Washington, DC.

পরামর্শমূলক সেবা

আডার হেলথ বাংলাদেশ এমন একটি সুসংগঠিত টীম, যা ডেইরী মেডিসিন, ডেইরী হাজবেন্ড্রি ও নিউট্রিশন এবং এপিডেমিওলোজি বিশেষজ্ঞ নিয়ে গঠিত।

ডেইরী মেডিসিন ও রিপ্রোডাকশন বিশেষজ্ঞ

১। ডা ফরহাদ হোসেন, চীফ ভেটেরিনারি অফিসার, সেন্ট্রাল ভেটেরিনারি হস্পিটাল, ঢাকা।

২। অধ্যাপক ড. মো মিজানুর রহমান, বিভাগীয় প্রধান, মেডিসিন ও সার্জারি বিভাগ, সিভাসু, চট্টগ্রাম।

৩। ডা দেলোয়ার হোসেন, এম এস মেডিসিন (ফেলো),মেডিসিন ও সার্জারি বিভাগ, সিভাসু, চট্টগ্রাম।

ডেইরী হাজবেন্ড্রি ও নিউট্রিশন বিশেষজ্ঞ

ডা মো সাইফুল বারী, সহকারী অধ্যাপক, ডেইরী ও পোল্ট্রি সাইন্স বিভাগ, সিভাসু, চট্টগ্রাম।

এপিডেমিওলজী বিশেষজ্ঞ 

১। অধ্যাপক ড মো আহসানুল হক রুকন, মেডিসিন ও সার্জারি বিভাগ, সিভাসু, চট্টগ্রাম।

২। ডা শুভ সিংহ, এম এস এপিডেমিওলোজি (ফেলো),মেডিসিন ও সার্জারি বিভাগ, সিভাসু, চট্টগ্রাম।

পর্যবেক্ষণ ও মূল্যায়ন

চট্টগ্রাম জেলার নিম্নলিখিত ২৪ টি  দুগ্ধ খামার আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মুল্যায়নের আওতায় রয়েছে

খামার নম্বর খামারের নাম খামারের ঠিকানা খামারীর নাম মোবাইল নম্বর
আমেনা ডেইরী ফার্ম জালালাবাদ, পশ্চিম খুলশী মো নাসির ০১৮১৮-৯৭৩৩৬১
জয়তুন ডেইরী ফার্ম ফয়েস লেক মোহাম্মাদ আলী ০১৭১৫-২৪১৮০৬
স্বর্ণা ডেইরী ফার্ম আমবাগান, পাহাড়তলী মো সেলিম ০১৮১৮-১৩৬১৫২
মোল্লা ডেইরী ফার্ম পতেঙ্গা মো আবু হানিফ ০১৮১৮-৮৫০৮০১
খামার ডেইরী ফার্ম পতেঙ্গা মো সাহেদ আয়াতুল্লাহ খান ০১৮৬৪-৪৭৫৯২০
মরিয়ম ডেইরী ফার্ম পতেঙ্গা মো মহিউদ্দিন ০১৮৭৩-২৮২১১০
সুপার ডেইরী ফার্ম কালুরঘাট মো হাশেম ০১৮১৭-২৬৬০০২
দোভাষ এগ্রো চরলক্ষা, কর্ণফুলী মো আরেফিন  দোভাষ ০১৭৫৫-৬৫২০০৩
বন্ধন ডেইরী ফার্ম চরলক্ষা, কর্ণফুলী মো নূর ০১৮৫৬-৪৭৫২১৩
১০ আজিজিয়া ডেইরী ফার্ম পটিয়া মো আব্দুল মান্নান ০১৮১৫-৮৫৩৬৩৮
১১ স্টার ডেইরী ফার্ম শিকলবাহা, কর্ণফুলী মো কামরুল ইসলাম ০১৮১৯-৬৩১২১১
১২ শাহানাজ ডেইরী ফার্ম শিকলবাহা, কর্ণফুলী মো হারুন ০১৮১৯-৬২৭৮১৫
১৩ ফ্রেন্ডস ডেইরী ফার্ম শিকলবাহা, কর্ণফুলী মো কাওসার ০১৭১৪-১৩৮৬০০
১৪ সাবিলা কৃষিজ প্রতিষ্ঠান হাটহাজারী মো রিয়াজুল আলম ০১৭১৬-৩৯৬৪২২
১৫ ডেইরী ফেয়ার পাঁচলাইশ মো শাহজাহান ০১৮১৯-৬২৮৯১৫
১৬ হোমল্যান্ড ডেইরী পাচলাইশ মালেক মো ওমর ০১৭২৭-১১৩৩২২
১৭ জাহান ডেইরী হালিশহর মো ওয়াহিদ জিয়া ০১৭১৫-২১৬৯৫৪
১৮ এম এম এগ্রো ডেইরী ফার্ম কাট্টলী সাইয়েদ মিনহাজ হক ০১৬১৪-৩১১৮৬৩
১৯ ইব্রাহীম ডেইরী নিউমার্কেট প্রফেসর মো ইব্রাহিম খান ০১৭১৩-০১৮৫০৬
২০ বনফুল ডেইরী ফার্ম আনোয়ারা ডা আশরাফ ০১৮১৯-৬২২১০৫
২১ ভূঁইয়া ডেইরী ফার্ম কুলগাও মো নাঈমউদ্দীন ০১৭১১-০৪০১৯১
২২ নাহার এগ্রো মিরসরাই মনোজ চৌধুরী ০১৮১৯-৮৫০৬২৫
২৩ দেশ ডেইরী লোহাগড়া ডা হারুনর রশীদ ০১৮৩০-১৪৬৪৩৩
২৪ চৌধুরী এগ্রো ফৌজদারহাট মো সাগর চৌধুরী ০১৭১৭-২৭৭৭৭৭

Training and Workshop

1. 1st International Workshop on Development of Udder Health Control Program in Dairy Cows in Bangladesh: Udder Health Bangladesh organized an International workshop on Bovine mastitis to control mastitis and develop a control program in Bangladesh under the project “Development of Udder Health Control Program in Dairy Cows in Bangladesh” from may 31 t- June 1, 2016 at Chittagong Veterinary and Animal Sciences University (CVASU) where dairy practitioners at government and private facilities, dairy farmers from Chittagong district, researchers and academicians from veterinary schools in Bangladesh, experts from India, Srilanka, Bhutan, Myanmar, Malaysia, Kenya, Netherlands, Sweden and France  were attended. Participants were got chance to share their problems, opportunities and ways to improve the situation through identifying the gaps and consultation with international and national experts.

 

2. Workshop on Bovine mastitis in Chittagong: As a continuation of ongoing project “Development of Udder Health Control Program in Dairy Cows in Bangladesh” Udder Health Bangladesh organized a training program on Bovine mastitis among dairy farmers, few dairy practitioners at 13th April 2018 in CVASU) to inform the major findings from sub-clinical mastitis study and to engage selective dairy farmers in clinical mastitis study.